সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কংসের মতো স্বৈরাচার হাসিনা, এ জন্য তিনি বিতাড়িত হয়েছেন: বাচ্চু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 186

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষো আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইদুর রহমান বাচ্চু।

জনতার কন্ঠ প্রতিবেদক:

বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, প্রত্যেক স্বৈরাচারের একই চরিত্র হয়। রাজা কংসও স্বৈরাচার ছিল। তাকে যেমন উচ্ছেদ করা হয়েছিল, ঠিক তেমনিভাবে শেখ হাসিনা ১৭ বছর ধরে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কে ছাত্র, কে সাংবাদিক, কে আলেম কে হিন্দু নেতা উনি ক্ষমতাকে ধরে রাখার জন্য হত্যা করেছেন। যার কারণে উনি আজ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন।

শনিবার (১৬ আগষ্ট, ২০২৫) সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক ভাসানী কলেজের সামনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শ্রীকৃষ্ণের জন্মের বর্ণনা তুলে ধরে এই নেতা বলেন, রাজা কংস তার পিতা উগ্রসেনের কাছ থেকে জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে অরাজকতা সৃষ্টি করে। রাজা হয়েই সে মানুষকে যখন হত্যার ষড়যন্ত্র করে। সেই সময় রাজা কংসের কাছে দৈববানী এসেছিল তার বোনের অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ তার ভাগিনার দ্বারা বধ হবে। রাজা কংস এ জন্য তাঁর বোন দেবকি ও ভগ্নিপতি বসুদেবকে আটক করে কারাগারে রাখলো।   জেল খানাতে একে একে ৭টি সন্তানকে হত্যা করে। অষ্টম সন্তানকে হত্যার সময় কংসের নিদ্রা এসে যায়। সেদিন ছিল আকাশ দূর্যেোগপূর্ণ। অন্ধকার কারাগারে শ্রী কৃষ্ণের জন্ম হয়। হঠাৎ করে জেলের দ্বার ভেঙে যায়। বুসদেব তার সন্তান শ্রীকৃষ্ণকে গোকুলে চলে যায়। সেখানে নন্দরাজের ঘরে একটি কন্যা সন্তান জন্ম হয়েছিল। তিনি কন্যা শ্রীকৃষ্ণকে সেখানে রেখে কন্যা সন্তানকে নিয়ে আসেন। কংস এসে দেখেন তার বোনের কন্যা সন্তান। তখনও কন্যা সন্তানকে আকাশের দিকে ছুঁড়ে দেয় সে। তখন দৈববানী হয়, তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে।

তিনি বলেন, রাজা কংসও যেমন স্বৈরাচার ছিল, শেখ হাসিনা স্বৈরাচার। কংসের মতো তাকেও বিতাড়িত হতে হয়েছে। তিনি বলেন, আমরা সিরাজগঞ্জের হিন্দু-মুসলমান একত্রিত হয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে সিরাজগঞ্জের উন্নয়ন করবো ইনশাল্লাহ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কংসের মতো স্বৈরাচার হাসিনা, এ জন্য তিনি বিতাড়িত হয়েছেন: বাচ্চু

আপডেট টাইম : ০৮:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫