সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কাজিপুরে শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক সেমিনার

সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং আমাদের করণীয় শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার (২৭ জানুয়ারি) আয়োজিত এ সেমিনারে শিক্ষাঙ্গন ও সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাদকাসক্তি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামগ্রিক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। তিনি মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান  তিনি বলেন, মাদকাসক্তি কেবল সামাজিক নয়, এটি একটি গুরুতর স্বাস্থ্যগত সংকট। তরুণ সমাজকে সুস্থ ও উৎপাদনশীল রাখতে হলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে শিক্ষাঙ্গন থেকেই। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সচেতনতা গড়ে তুললে একটি শক্তিশালী ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।
সেমিনারে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দীন সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদকবিরোধী আন্দোলনকে সফল করতে হলে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, শক্তিশালী সামাজিক প্রতিরোধ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়া সেমিনারে আরও উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার নুরুল আহসান, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আল-আমিন মিয়া, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামসহ ইনস্টিটিউটের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী স্লোগান সম্বলিত জ্যামিতি বক্স, খাতা, কলম, স্কেলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ও শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক সেমিনার শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে সহায়ক হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কাজিপুরে শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক সেমিনার

আপডেট টাইম : ০৬:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬