সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কামারখন্দ প্রেসক্লাবে রাজ সভাপতি ও রিপন সম্পাদক নির্বাচিত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঐতিহ্যবাহী কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২ মে) দুপুরে কামারখন্দ প্রেসক্লাবের হলরুমে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় সভাপতি পদে দেশ টিভি ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ , সাধারণ সম্পাদক পদে আমার দেশ পত্রিকার কামারখন্দ প্রতিনিধি রাইসুল ইসলাম রিপন এবং সাংগঠনিক সম্পাদক পদে তরঙ্গ নিউজের প্রতিনিধি ওমর ফারুক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মনিরুল ইসলাম সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসলিম হাসান বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এর আগে দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮ এর তফসিল ও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা শেষ হয় ১৬ এপ্রিল। ১৯ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২১ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। মনোনয়ন প্রত্যাহারের দিনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন নেন। ২ মে শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী, জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কামারখন্দ প্রেসক্লাবে রাজ সভাপতি ও রিপন সম্পাদক নির্বাচিত

আপডেট টাইম : ০৪:১০:০০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬