সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কালাইয়ে মিনি স্টেডিয়ামসহ ৪ দফা দাবীতে ছাত্র ঐক্যের স্মারকলিপি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 88

জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

জয়পুরহাটের কালাইয়ে অধিগ্রহণকৃত জমিতে অনতিবিলম্বে মিনি স্টেডিয়াম নির্মাণসহ ৪দফার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জেলা নাগরিক ছাত্র ঐক্য।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরীর নিকট স্মারকলিপি জমা দেন ছাত্র নেতারা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- অধিগ্রহণকৃত জমিতে দ্রুত মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম শুরু করা, ধান চাষসহ অননুমোদিত ব্যবহার বন্ধ করে সরকারি জমির সুরক্ষা নিশ্চিত করা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ শেষ করার তদারকি জোরদার করা এবং তাদের বিলম্বের জন্য দায়ী কর্তৃপক্ষকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা।

এসময় জেলা নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক ছাব্বির হাসান, যুগ্ম আহ্বায়ক সুজন রহমান ও ফিরোজ এবং সদস্য সচিব বায়েজিদ বোস্তামীসহ অন্য ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কালাইয়ে মিনি স্টেডিয়ামসহ ৪ দফা দাবীতে ছাত্র ঐক্যের স্মারকলিপি

আপডেট টাইম : ০২:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫