সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কুড়িগ্রাম সদর হাসপাতালে নোংরা পরিবেশ, বাড়ছে রোগীদের ভোগান্তি

কুড়িগ্রাম জেলার অন্যতম চিকিৎসাসেবা কেন্দ্র ২৫০ শয্যার কুড়িগ্রাম সদর হাসপাতাল। তবে গুরুত্বপূর্ণ এই হাসপাতালের পরিবেশ নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের মতে, হাসপাতালের সার্বিক পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের আশপাশ, বারান্দা ও শৌচাগারে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে রয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এসব স্থানে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং জীবাণুর বিস্তার ঘটছে। ফলে চিকিৎসা নিতে এসে উল্টো রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

হাসপাতালে আসা এক রোগীর স্বজন জানান, “সুস্থ মানুষ হয়ে এখানে এসে যেন অসুস্থ হয়ে পড়ছি। জেলার সবচেয়ে বড় হাসপাতাল হলেও ভেতরের পরিবেশ অত্যন্ত নোংরা, যা বাইরে থেকে বোঝা যায় না।”

আরেকজন ভুক্তভোগী বলেন, “ড্রেনে ময়লা জমে আছে, শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী। দেয়ালেও ময়লা লেগে আছে। দুর্গন্ধ, মশা-মাছি—সব মিলিয়ে এখানে থাকা খুবই কষ্টকর।”

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে যথাযথ পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় হাসপাতালজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ছে এবং চিকিৎসাসেবার মান নিয়েও প্রশ্ন উঠছে।

এ অবস্থার দ্রুত উন্নয়ন চান স্থানীয়রা। ভুক্তভোগীরা কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে একটি নিরাপদ ও দূষণমুক্ত হাসপাতাল নিশ্চিত করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কুড়িগ্রাম সদর হাসপাতালে নোংরা পরিবেশ, বাড়ছে রোগীদের ভোগান্তি

আপডেট টাইম : ০৬:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬