সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি : সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য। সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর প্রধান প্রবেশ ও বাহির পথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব বলেন তিনি।

মো. আলী হোসেন ফকির বলেন, প্রতি বছর ঈদ যাত্রায় আমাদের ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। বিশেষ করে সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওনা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারে না। এজন্য আমরা এই বছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদ যাত্রায় যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে যাতে কোনো যানজট না হয় সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকেও কোর্ডিনেশন মিটিং করা হয়েছে।

তাদের নির্দেশনা এবং আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কীভাবে আমাদের সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় আমরা গুরুত্ব সহকারে কাজ করছি।

আমরা এ বছর নির্দেশ দিয়েছি যে, বড় বড় বাজার এবং মোড়গুলাতে প্রচুর পরিমাণে ট্রাফিক জানজট লেগেই থাকে। সারা বছর এগুলো নিরসন করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী লোকজনকে নিয়ে যাতে কোনো যানজট না হয় সে বিষয়ে কাজ করছি।

আমরা রিকোয়েস্ট করেছি যে, আমাদের যারা গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট ড্রাইভার-হেলপার— উনারা অল্প শিক্ষিত। তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানে না। ট্রাফিক আইনটা মেনে চলে না। সড়কের মাঝখানে একটা গাড়ি রেখে চলে যাচ্ছে। কিন্তু সে চিন্তা করে না, আমার পিছনে গাড়িগুলো যানজট লাগছে। একটু কমনসেন্সটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে যানজট থেকে আমরা মুক্তি পেতে পারি।

বাসটার্মিনাল ঘিরে এত নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের থ্রেট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনারা এটাকে নেগেটিভভাবে নিচ্ছেন কেন? এটা পজেটিভ চিন্তা করেন। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি জড়িত। টার্মিনালকেন্দ্রিক মাদকসেবী, ছিনতাইকারীরা আছে, সব ধরনের লোকই এখানে আছে। এজন্য আমি এবার বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি এই ঈদযাত্রা সুষ্ঠ ও সুন্দর করার জন্য সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই।

‎রাজধানীতে নানা স্থানে অবৈধ বাস কাউন্টারের বিষয়ে তিনি বলেন, আইজিপি হিসেবে যোগদানের পরই বলেছি ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করব।

টিকিটের মূল্য বেশি নেওয়ার পরও অভিযোগ না করার বিষয়ে তিনি বলেন, এটা আমাদের সমস্যা। আইন না জানাই একটা অপরাধ। জানার দায়িত্ব নিজের। প্রচলিত দেশের আইন জানা একজন নাগরিক হিসেবে নাগরিক দায়িত্ব। প্রধান দায়িত্ব আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না, এসে বলবেন আমি এটা জানতাম না, এই অজুহাত মানব না। প্রচলিত আইন জানা এটাও আমাদের দায়িত্ব।

বাস টার্মিনাল পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি

আপডেট টাইম : ০৩:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬