সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ায়

বগুড়ার গাবতলীতে ‘জিয়া বাড়ি’, ইনসেট জিয়াউর রহমান ও খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বগুড়ার পুত্রবধূ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

গাবতলীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শোকাহত নেতাকর্মীরা এ মৃত্যুকে দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন।

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে তারা একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারালেন। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো বেগম খালেদা জিয়া আসবে না। তার মৃত্যুর খবরে গাবতলীবাসী গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।

গাবতলী উপজেলা বিএনপির সহসভাপতি জুলফিকার হায়দার গামা বলেন, পুরো গাবতলী উপজেলায় শোকের আবহ বিরাজ করছে। অনেক মসজিদ ও মাদ্রাসায় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন বলেন, বাংলাদেশ একজন অভিভাবককে হারাল। তিনি শুধু গাবতলীর নন, পুরো বাংলাদেশের অভিভাবক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ আজ অভিভাবকশূন্য হয়ে পড়েছে।

শোকাহত গাবতলীর সর্বস্তরের মানুষ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, তিনি শুধু আমাদের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আমাদের মা। আজ আমরা আমাদের মাকে হারালাম। তার মৃত্যুতে শুধু গাবতলী নয়, পুরো বাংলাদেশে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ তার এক অবিচল অভিভাবককে হারাল। দেশপ্রেম, ত্যাগ ও আপসহীন নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিরকাল জাতির হৃদয়ে অমর হয়ে থাকবেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করে এবং সবার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ায়

আপডেট টাইম : ১১:৩৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫