সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গজারিয়ায় তিন ডাকাতকে গণধোলায়ের পর পুলিশ সোপর্দ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 93

মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি মার্কেটে ডাকাতি করার সময় তিন ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদ আলী প্রধান প্লাজায় এই ঘটনা ঘটে। আটকরা হলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার দলাশ গ্রামের সুন্দর আলীর ছেলে জালাল ও মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের বজলু মিয়ার ছেলে রফিক এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর গ্রামের সৈকত উদ্দিনের ছেলে রবিন।

মার্কেটের ব্যবস্থাপক সুমন প্রধান বলেন, অন্যান্য দিনের মতো আমাদের মার্কেটের নিরাপত্তা কর্মী বিপ্লব সকাল আটটায় গেটের তালা খুলে মার্কেটের ৫ম তলায় আমাদের অফিসে প্রবেশ করে। এই সুযোগে ডাকাত চক্রের কয়েকজন মার্কেটের ভেতরে প্রবেশ করে ৩য় তলার একটি মোবাইলের শো-রুমের তালা ভাঙার চেষ্টা করতে থাকে। এ সময় মার্কেটের নিরাপত্তা কর্মী ৫ম তলার অফিস রুমের মনিটরে সিসিটিভির ফুটেজে ডাকাতদের তৎপরতার বিষয়টি লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি আমাকে জানালে আমিসহ কয়েকজন মার্কেটে প্রবেশ করে তাদের ঘেরাও করে ফেলি। এ সময় ২/৩জন পালিয়ে গেলেও ৩জনকে আটক করি। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম শুভ বলেন, ‘আটক ৩জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের কারো আঘাতই গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পুলিশের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।’

এদিকে জনতার হাতে আটক ৩ ডাকাত জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই মার্কেটে ডাকাতির পরিকল্পনা করছিল। মূল উদ্দেশ্য ছিল মোবাইলের শো-রুম থেকে মোবাইল লুট করা। সেই পরিকল্পনা থেকেই ডাকাতির চেষ্টা করে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা আটক ৩ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

গজারিয়ায় তিন ডাকাতকে গণধোলায়ের পর পুলিশ সোপর্দ

আপডেট টাইম : ১২:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫