সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সাংবাদিকের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 257

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

মুন্সীগঞ্জের গজারিয়ায় সোলেমান সিকদার নামে এক সাংবাদিকের ইয়াবা সেবনের দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

সোলেমান শিকদার দৈনিক আমার বার্তা পত্রিকার মাল্টিমিডিয়াতে গজারিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি গজারিয়া প্রেসক্লাবের সদস্য।

এদিকে ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সোলেমান সিকদার’কে আমার বার্তা মাল্টি মিডিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক এক কর্মকর্তা।

বিষয়টি নিয়ে স্থানীয়রা জানায়, সাংবাদিক সোলেমান সিকদার’কে দীর্ঘদিন ধরে বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাদক বিক্রেতা ও সেবনকারীদের সাথে প্রায়ই সময় থাকতে দেখা যায়। প্রশাসনের অনেকেই কাছে রয়েছে এই মাদকসেবী সাংবাদিক সর্ম্পকে নানা তথ্য। তার বিরুদ্ধে অনুসন্ধান করা হলে বেরিয়ে আসবে নানা অপকর্মের কাহিনী। বিষয়টি স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন হয়ে পড়েছে বলে সচেতন মহল মনে করছেন।

এ বিষয়ে অভিযুক্ত সাংবাদিক সোলেমান সিকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছবিটি অনেক আগের।

বিষয়টি নিয়ে গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম মুঠো ফোনে জানান,অভিযুক্ত সাংবাদিক সোলেমান সিকদারের বিরুদ্ধে গজারিয়া প্রেসক্লাবে জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে সকল সাংবাদিকের উপস্থিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন নিবে না।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সাংবাদিকের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

আপডেট টাইম : ১২:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫