সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গাজীপুর-১ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 52

মো ইয়াকুব আলী তালুকদার (গাজীপুর )প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  লিফলেট বিতরণ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক ও গাজীপুর-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মো হুমায়ুন কবির খান। কর্মসূচিতে তিনি সাধারণ জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির সারসংক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং জনগণের প্রতি আহ্বান জানান— গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র মেরামতের এই ঐতিহাসিক আন্দোলনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে অংশ নিতে।

মো হুমায়ুন কবির খান বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলেই দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”তিনি আরও বলেন, “আওয়ামী লীগের দুঃশাসন, নির্যাতন ও দুর্নীতিতে জর্জরিত দেশকে মুক্ত করতে হলে একমাত্র উপায় হলো ধানের শীষের বিজয় নিশ্চিত করা। জনগণ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়— সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।”

এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো মোকলেছুর রহমান ও মো হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো শাহজাহান সিরাজ, আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা মো হেলাল উদ্দিন খান, ভিপি শামীম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো কুহিনূর ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি জনগণের দল— এই দলই একদিন গণতন্ত্র পুনরুদ্ধার করবে।

জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। বক্তারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার এবং গণতন্ত্রের পুনর্জাগরণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।লিফলেট বিতরণ কর্মসূচি ঘিরে কালিয়াকৈর বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা যায়।

স্থানীয় দোকানদার, পথচারী ও তরুণ ভোটাররা নেতাকর্মীদের হাতে লিফলেট নিয়ে মনোযোগ সহকারে পড়েন এবং ধানের শীষের পক্ষে শুভকামনা জানান। লিফলেট বিতরণ ও ধানের শীষের ভোট প্রার্থনা শেষে মো হুমায়ুন কবির খান বলেন, “গাজীপুর-১ আসনকে পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে আমরা মাঠে আছি। বিএনপির প্রতিটি কর্মী ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছাবে, তাদের জানাবে— কেন পরিবর্তন দরকার, কেন ধানের শীষ দরকার। দেশের মানুষ জেগে উঠেছে, এবার গণতন্ত্র ফিরে আসবেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গাজীপুর-১ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা

আপডেট টাইম : ০১:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫