সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

গাজীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমানের উদ্যোগে ও ‘দোস্ত এইড সোসাইটি’র সহযোগিতায় ২৩ (নভেম্বর) বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘আগামী নির্বাচনে ড. হাফিজুর রহমানকে সংসদ সদস্য নির্বাচিত করলে গাজীপুর-৬ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তার দেশী-বিদেশী সম্পর্ক গাজীপুরকে মডেল হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আপনারা সেই সিদ্ধান্ত নিলে আপনারা একজন মেইক চেঞ্জার পাবেন।’

এ সময় সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর বলেন, ‘রাষ্ট্রের এই পিছিয়ে পড়া মানুষদের সকল দায়িত্ব সরকারের নেয়ার কথা। তাদের বাড়িতে গিয়ে এই সেবা পৌঁছে দেয়া উচিত। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, রাষ্ট্র ও সমাজ এই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের এড়িয়ে চলতে চায়। আমরা এই মানুষগুলোকে সমাজের সকল জায়াগায় অগ্রাধিকার দিতে চাই। তাদের ঘরে ঘরে অধিকার পৌঁছে দিতে চাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি আবু সিনা মামুন, যুব ও ক্রীড়া সম্পাদক নেয়ামত উল্লাহ শাকের, গাছা থানার আমির মিয়াজ উদ্দিন মাস্টার, টঙ্গী পশ্চিম থানার আমির আনোয়ার হোসাইন ভূইয়া, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নেয়ামত উল্লাহ ভূইয়া, ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোলাইমান হোসাইন ও ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফেজ আল আমিনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ

আপডেট টাইম : ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫