সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঘরের চালের টিন কেটে ঢুকে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা

ফুলগাজীতে ঘরের চালের টিন কেটে গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে ঘরের চালের টিন কেটে, হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ জুন) উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের গৃহবধূর নাম- কাজল আক্তার। তিনি দক্ষিণ তালবাড়িয়ার কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আধাপাকা ঘরের টিনের চাল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় তারা প্রবাসীর স্ত্রী কাজলের হাত-পা বেঁধে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসময় ঘরে তার সন্তানরাও ছিল। কিন্তু দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করেনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও মরদেহ ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কাজল তিন সন্তানের মা বলে জানা গেছে।

ফুলগাজী থানার ওসি এম এম মিজানুর রহমান কালবেলাকে বলেন, নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা কী কারণে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ঘরের চালের টিন কেটে ঢুকে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা

আপডেট টাইম : ০৬:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬