সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

চলনবিলের কাদা মাটিতে হেঁটে ধানের শীষের বার্তা ছড়াচ্ছেন আব্দুল আলীম।

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 402
মোঃ সোহাগ হোসেন,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিবেদক । জনতার কণ্ঠ.কম
‎সিরাজগঞ্জের তাড়াশ-রায়গঞ্জ-সলংগা (৬৪, সিরাজগঞ্জ-৩) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রংপুর বিভাগীয় টিমের সদস্য আব্দুল আলীম চলনবিলের প্রত্যন্ত অঞ্চলে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন ধানের শীষের বার্তা।
‎সোমবার(১৩ অক্টোবর) সকাল থেকে তিনি তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামীণ এলাকা ঘুরে বেড়ান। কাদা-মাটি ভরা বিল পেরিয়ে, হাঁটু সমান কাঁদার মধ্যে দিয়ে, নৌকা ও পায়ে হেঁটে তিনি ঘরে ঘরে গিয়ে বিএনপি’র “রাষ্ট্র মেরামতের ৩১ দফা অঙ্গীকার” সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ স্থাপন করে বিএনপি’র কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন আব্দুল আলীম। তিনি বলেন,চলনবিলের মানুষ পরিবর্তন চায়। তারা চায় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র। আমি বিএনপির ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি ঘরে ঘরে, কারণ এই বার্তায় রয়েছে দেশের মুক্তির পথ।
‎স্থানীয়রা জানান, কাদা-মাটির কষ্টকে উপেক্ষা করে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় আব্দুল আলীমের প্রতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
‎একাধিক গ্রামে ঘুরে দেখা গেছে, ধানের শীষের প্রতীক আঁকা লিফলেট হাতে নিয়ে মানুষজন আলোচনা করছেন দেশের বর্তমান পরিস্থিতি ও বিএনপির ৩১ দফা প্রতিশ্রুতি নিয়ে।
‎চলনবিলের এই কাদামাটির অভিযানে প্রমাণিত হচ্ছে নির্বাচনী মাঠে জনগণের মন জয় করতে শুরু থেকেই সক্রিয় রয়েছেন আব্দুল আলীম ও তার সহযোগীরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

চলনবিলের কাদা মাটিতে হেঁটে ধানের শীষের বার্তা ছড়াচ্ছেন আব্দুল আলীম।

আপডেট টাইম : ০৮:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫