সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চলনবিলের পর্যটন খাতকে দর্শনীয় করতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, চলনবিলের পর্যটন খাতকে নতুন রুপে সাজতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পরিদর্শনে এসেছি। সম্ভবনাময় চলনবিলের পর্যটন খাতকে আরো দর্শনীয় এবং যুগপোযোগি করতে বর্তমান সরকার সারা দেশের পর্যটন খাতসহ চলনবিলের পর্যটনকে আধুনিক সময়পোযোগি করতে নানা উদ্দ্যোগ নিচ্ছেন। আর তা বাস্তবায়নে কাজ করছেন।

শনিবার (৮ আগষ্ট) সকালে চলনবিল অঞ্চলে ইকো ট্যুরিজম সমন্বিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা অংশে অবস্থিত চলনবিলের মান্নান নগর এলাকা পরিদর্শন করেন শেষে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলনবিল। এ বিলের নৈসঙ্গিক সৌন্দর্য্য পর্যটকদের আকৃষ্ট করে। পাশাপাশি চলনবিল অধ্যূষ্যিত নাটোর, সিরাজগঞ্জ, পাবনার নানা বিভিন্ন স্থান ও এলাকা পুরোকীর্তিতে ভরপুর। এ ছাড়া বিলের জীব-বৈচিত্র্য দেখাও জানার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যা জাতীয় সম্পদ। চলনবিলে সমন্বিত ইকো ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুতই শুরু করা হবে।

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফছার আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের সঞ্চলনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান প্রমূখ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চলনবিলের পর্যটন খাতকে দর্শনীয় করতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

আপডেট টাইম : ০৩:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬