সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ছাত্রদলের পক্ষে পোস্ট দিয়ে প্রত্যাহার হলেন ওসি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 71

প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া। জনতার কণ্ঠ.কম
ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের পক্ষে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করায় প্রত্যহার করা হলো0 ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে। তাকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত করে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ‘২১, ১৭, ০৮’ লেখা একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন। এই তিনটি সংখ্যা হলো ডাকসু নির্বাচনে ছাত্রদলের তিনটি গুরুত্বপূর্ণ পদে মনোনীত প্রার্থীদের ব্যালট নম্বর।

কার্ডের ক্যাপশনে ওসি লিখেন: মেধাবীদের জন্য শুভ কামনা রইল।

নির্বাচনে ব্যালট নম্বর ২১-এ ভিপি (সহ-সভাপতি) পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বরে জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী তানভীর বারী হামিম এবং ৮ নম্বরে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে আছেন তানভির আল হাদী মায়েদ। এ তিনজনই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।

ওসির এই পোস্ট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের ফেসবুক আইডি হ্যাক করে ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট দেওয়ার ঘটনায় থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে থানায় ওই জিডি করেন ওসি নিজেই।

জিডি নোটে ওসি মোজাফফর হোসেন বলেন, ‘আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হ্যাক করত একটি রাজনৈতিক পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিন শর্টে দেখা যায় যে, বেগুনি রংয়ের ব্যাক গ্রাউন্ডে শুভ কামনা ২১, ১৭, ০৮, লেখা পোস্ট প্রচার হচ্ছে।

বিষয়টি আমি তাৎক্ষনিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) কে অবগত করি। কে বা কারা এই পোস্ট করেছে আমার জানা নেই। পরবর্তীতে আমি আমার আইডিতে ঢুকে দেখতে পারিনি। আমি আমার সরকারী আইডি হ্যাক হওয়ার বিষয়টি অবগত করে পোস্টটি দিয়েছি। এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ছাত্রদলের পক্ষে পোস্ট দিয়ে প্রত্যাহার হলেন ওসি

আপডেট টাইম : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫