সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: রিভলবার ঠেকিয়ে লুট

সিরাজগঞ্জে মো. জাকারিয়া সরকার নামে এক জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতচক্র রিভলবার ঠেকিয়ে নগদ টাকা, ৬টি মোবাইল এবং স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) ভুক্তভোগী জাকারিয়া সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন। জাকারিয়া সরকার সয়দাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।

এর আগে রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।

জাকারিয়া সরকার বলেন, কড্ডা-বেলকুচি আঞ্চলিক সড়কের পাশে আমার বাড়ি। রোববার রাতে রাস্তার উপরে একটি ট্রাক ঠেকানো ছিল অনেক সময়। আমরা প্রথমে বিষয়টি বুঝতে পারি নাই। ঘটনার ২০ মিনিট আগে আমি বাড়ি থেকে বেরিয়ে কড্ডার মোড়ের দিকে যাই। এরপর আমার ছেলে বাড়ির ভেতরে ঢোকে। তার পিছে পিছে এক লোক ঢোকে। পরে আরও দুজন ঢুকে বলে আমরা পুলিশের লোক। তারা বলে আপনার ঘরের মধ্যে অবৈধ অস্ত্র আছে। এই বলে আমার বড় ছেলেকে ঘরের মধ্যে নিয়ে একজন রিভলবার ও একজন ছুরি বের করে। সাথে সাথে আরও কয়েকজন মানুষ বাড়িতে ঢুকে পড়ে। পরবর্তীতে বাড়ির মেয়েদেরকে ধরে এনে সবাইকে এক ঘরে আটকে রাখে। এ অবস্থায় আমার ছোট ছেলে বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে মাথায় রিভলবার ও শরীরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে বলে চাবি দে, আর টাকা-পয়সা কোথায় কি আছে দে। মুহুর্তের মধ্যে আলমারি ভেঙে নগদ ৯২ হাজার ৬শ টাকা, গহনা ও ৬টি মোবাইল লুট করে চলে যায়।

তিনি বলেন, সব মিলিয়ে ৪ লাখ ৯২ হাজার ৬শ টাকার মালামাল লুট করেছে ওই ডাকাতদল। সিসি টিভি ফুটেজ দেখে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম, ডাকাতির ঘটনায় একটি অভিযোগ ওনারা দিয়ে গেছেন, কাজ চলমান রয়েছে-এর বাইরে কোন কথা বলতে রাজি হননি।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: রিভলবার ঠেকিয়ে লুট

আপডেট টাইম : ০৮:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬