সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

জামিন পেলেন সেই অসহায় গৃহবধূ

কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় দেড় বছরের শিশু সন্তানসহ গ্রেপ্তার হন মোছা. জান্নাতি খাতুন (২৫) নামে এক মা। শুক্রবার (১ মে) সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক ওবায়দুল হক রুমি তাকে জামিনের আদেশ দেন।

জান্নাতি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের পাটগাড়ী পাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

সিরাজগঞ্জ সদর কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করে জানান এনআই অ্যাক্টের মামলায় জান্নাতি নামের গৃহবধূকে তাড়াশ থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। সকালে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার দেড় বছরের শিশু সন্তান আব্দুর রহমিকেও তার সঙ্গে নেওয়া হয়।

দুই বছর ২০ দিন আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এমনই একটা ঘটনা ঘটেছিল। ১৩ হাজার ঋণের টাকা পরিশোধ করতে না পারায় খালেদা পারভীন নামে এক গৃহবধূকে তিন বছরের শিশু সন্তান রেখে ঈদের আগের দিন কারাগারে যেতে হয়েছিল। স্বেচ্ছাসেবীদের সহায়তায় উদ্দীপণ নামে এনজিওর ঋণ পরিশোধ করার পর ঈদের ছুটি শেষে মুক্ত হন তিনি।

জানা যায়, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংস্থা (টিএমএসএস) নামে একটি বেসরকারি সংস্থার ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাঠকর্মী হিসেবে চাকরি করতেন জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক। তিনি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন। চাকরির শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত হিসেবে জমা রাখেন।

পাশাপাশি আব্দুর রাজ্জাক স্ত্রী জান্নাতি খাতুনের নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণও গ্রহণ করেন। এরপর আব্দুর রাজ্জাক ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিওর চাকরি থেকে ইস্তফা দেন।

এদিকে বাকি ঋণ পরিশোধ না করায় টিএমএসএস এর পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার গ্রেপ্তারী পরোয়ানামূলে জান্নাতিকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।

আব্দুর রাজ্জাক বলেন, ৫০ হাজার টাকা ঋণের মধ্যে কিস্তিতে প্রায় ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। আমার চাকরির জামানত হিসেবে রাখা ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সঙ্গে সমন্বয় করতে ম্যানেজারকে অনুরোধ করেছিলাম।

কিন্তু এনজিও কর্তৃপক্ষ জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা আমার স্ত্রীর ঋণের সঙ্গে সমন্বয় না করে আমার স্ত্রী জান্নাতির নামে আদালতে মামলা করেন। আর কত টাকা দাবি করে মামলা করেছেন এনজিও কর্তৃপক্ষ তা জানি না। জামানতের টাকাও তারা ফেরত দেয়নি।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘নাটোরের আদালতের দায়ের করা একটি মামলায় জান্নাতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বৃহস্পতিবার আমরা গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতে পাঠিয়েছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

জামিন পেলেন সেই অসহায় গৃহবধূ

আপডেট টাইম : ০৬:৫৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬