সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জামিনে কারামুক্তির পর জেলগেটে গ্রেপ্তার আ.লীগের ৬ নেতা

জামালপুরে জামিনে কারামুক্ত হওয়ার পর জেলেগেটেই গ্রেপ্তার হলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতা।

রোববার (০৩ মে) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম ও যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম।

কারাগার সূত্রে জানা গেছে, এক মাস আগে নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলে এই ৬ আওয়ামী লীগ নেতা। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একমাস কারাগারে থাকার পর রোববার আদালত থেকে জামিনে কারামুক্ত হন তারা। পরে কারাগারের প্রধান ফটক থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাদের গ্রেপ্তার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রাতেই জামালপুর সদর থানায় নিয়ে আসা হবে। ডিবি তাদের কোন মামলায় গ্রেপ্তার করেছে বিষয়টি এখনো আমাদের জানা নেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জামিনে কারামুক্তির পর জেলগেটে গ্রেপ্তার আ.লীগের ৬ নেতা

আপডেট টাইম : ১১:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬