সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জিয়াউর রহমানের জন্য চোখের পানি ফেলে দোয়া করেছি : জামায়াত আমির

জিয়াউর রহমানের জন্য চোখের পানি ফেলে দোয়া করেছি। ছবি : সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বিরোধীদলের প্রধান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুনিয়া থেকে ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছিলেন জিয়াউর রহমান। যেদিন তাকে নির্মমভাবে খুন করা হলো সে সময় দলমতের ঊর্ধ্বে উঠে আমরা কুরআন খতম করেছি, চোখের পানি দিয়ে তার জন্য দোয়া করেছি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমদ আজম খান ‘জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল ২০২২’ সংশোধন করে ‘২০২৬’ বিল পাসের জন্য প্রস্তাব করেন। সে সময় এর বিরোধিতা করে এসব কথা বলেন বিরোধীদলের প্রধান ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, পঁচাত্তরের পটপরিবর্তনের পর ক্ষমতার ধারাবাহিকতায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এসেছে। যার সুফল পরবর্তী পর্যায়ে পেয়েছে এবং আজকের পার্লামেন্টও সে ধারাবাহিকার অংশ।

তিনি বলেন, তিনি (জিয়াউর রহমান) জনগণের মনের ভাষা পড়তে পেরেছিলেন। এ জন্য তাকে যখন নির্মমভাবে হত্যা করা হলো। আমরা তখন মেডিকেলের ছাত্র, আমরা দেখি নাই উনি কোন দলকে প্রতিনিধিত্ব করতেন। আমরা দেখেছি উনি (জিয়াউর রহমান) জনগণের ভালোবাসার প্রেসিডেন্ট ছিলেন।

বিরোধীদলীয় প্রধান আরও বলেন, ‘তার (জিয়াউর রহমান) ইন্তেকালের পরে বাংলাদেশ আবার অস্থিরতার মধ্যে ঢোকে। যার মধ্যেই বাংলাদেশ চলছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জিয়াউর রহমানের জন্য চোখের পানি ফেলে দোয়া করেছি : জামায়াত আমির

আপডেট টাইম : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬