সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জুলাই সনদকে ‘জনতার মুক্তির দলিল’ বললেন আইনমন্ত্রী

শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদকে চেতনায় ধারণ করে এগোচ্ছে বিএনপি। এ সনদ দেশের আপামর জনতার মুক্তির দলিল এবং এর বাস্তবায়নে দল অঙ্গীকারবদ্ধ।

শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখনই জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষকদের জন্য ১০ হাজার টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়েছিল।

‎নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু হবে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশের ১১টি স্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

‎ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতা চালুর বিষয়েও তিনি আরও বলেন, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী প্রদানের প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, যা ইতোমধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা প্রতিশ্রুতির চেয়ে কাজে বিশ্বাসী। ‎ ‎অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল সাউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুল মজিদ, পুলিশ সুপার মো. আফজাল হোসেন, কৃষকদলের কেন্দ্রীয় নেতা ওসমান আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক মেয়র খলিলুর রহমান, আবু তালেব মিয়া, নজরুল ইসলাম জোয়ার্দার, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু মুসা ও রাজু আহমেদ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জুলাই সনদকে ‘জনতার মুক্তির দলিল’ বললেন আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৭:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬