সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা, সৎ মাকে দায় দিলেন বড়ভাই

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 68
রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উল্লাপাড়া রেলক্রসিং এলাকায়।
নিহত সাইফুল ইসলাম উপজেলার কয়রা ইউনিয়নের চড়ইমড়ী গ্রামের আবু জাফরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের নিচে হঠাৎ ঝাঁপ দেন সাইফুল। এতে তিনি ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বড় ভাই শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমাদের সৎ মা দায়ী। তিনি নিয়মিত গালাগালি ও মানসিক নির্যাতন করতেন। এসব সহ্য করতে না পেরে আমার ভাই এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্য আশরাফুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দেহ দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, সাইফুল শান্ত-ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিলেন। পারিবারিক অশান্তির কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
মর্মান্তিক এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, সামান্য পারিবারিক সহানুভূতি ও ভালোবাসা হয়তো একটি তরুণ প্রাণকে বাঁচিয়ে রাখতে পারত।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা, সৎ মাকে দায় দিলেন বড়ভাই

আপডেট টাইম : ১১:০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫