সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ডিবি পুলিশের অভিযানে ২০ বোতল মদসহ দারোয়ান আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ এক দারোয়ানকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি’র অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিনহাজুল আবেদীনের নেতৃত্বে একটি দল বুধবার (২২ এপ্রিল) রাত প্রায় ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানটি বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকার খালপাড়ে অবস্থিত মাইশা লেক টাওয়ারে পরিচালিত হয়। এ সময় ভবনটির দারোয়ান মোঃ আব্দুল জলিল (৪২)-কে আটক করা হয়।
তিনি সোনাপুর এলাকার বাসিন্দা। তার পিতা হাজী ছায়েদুল হক এবং মাতা শামসুন্নাহার। অভিযানের সময় ভবনের নিচতলার পশ্চিম পাশের দারোয়ানের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ডিবি পুলিশের অভিযানে ২০ বোতল মদসহ দারোয়ান আটক

আপডেট টাইম : ১০:৪৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬