সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আগুন, পুড়ল দুটি লেগুনা

আগুনে পুড়ে যাওয়া লেগুনা গাড়ি।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটপাতে থাকা দুটি পরিত্যক্ত লেগুনা গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জে লিংক রোডের চাঁদমারিতে সড়কের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন।

পুলিশ জানায়, বুধবার ভোরে এক অটোচালকের মাধ্যমে খবর পেয়ে এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল চানমারী এলাকায় ঘটনাস্থলে যায়। সেখানে নারায়ণগঞ্জ চেম্বার অ্যান্ড কমার্স ভবন সংলগ্ন হাফেজ মহিউদ্দিন শাহী দরবারের সামনের ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি পুরোনো লেগুনায় আগুন জ্বলতে দেখা যায়। পরে পথচারী ও টহল পুলিশের সহায়তায় ওই আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডের সময় লেগুনায় কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশের তদন্ত দল নিশ্চিত হয়েছে যে; এটি একটি পরিকল্পিত নাশকতা। ফুটেজে স্পষ্ট দেখা যায়, ভোর ৪টা ২৩ মিনিটে একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে আসে এবং ফুটপাতে থাকা লেগুনা দুটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর কাজ শেষে মাত্র দুই মিনিটের ব্যবধানে ৪টা ২৫ মিনিটে তারা দ্রুত ওই স্থান ত্যাগ করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পেয়েছি। ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলে আসা ওই দুর্বৃত্তদের শনাক্ত করার কাজ চলছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আমাদের জোর কার্যক্রম পরিচালনা করছি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আগুন, পুড়ল দুটি লেগুনা

আপডেট টাইম : ০১:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬