ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল দুটি ছোড়ে। টিএসসির সামনে বোমা দুটি বিস্ফোরিত হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদকরা জানিয়েছেন, তারা আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি আলোচনাধর্মী অনুষ্ঠান পরিচালনা করছিলেন। অনুষ্ঠানটি লাইভ চলছিল। সেটি শেষ হওয়ার পরপরই দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল দুটি ছোড়ে। টিএসসির সামনে বোমা দুটি বিস্ফোরিত হয়। এতে একজন সামান্য আহত হয়েছেন। তবে, গুরুতর কোনো ক্ষতি কারও হয়নি। ককটেল নিক্ষেপকারিদের ধরতে দৌড়ে গিয়েও সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরাও একই সময় উপস্থিত হন।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















