সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ঢাকায় ৩ ঘণ্টার ব্যবধানে ৫টি ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। তবে কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ এলাকার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঠিক কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১২ নম্বরের মেট্রো স্টেশনের ১৭৯ নম্বর পিলারের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত করছে। এর আগে রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিরঝিল থানার এসআই ফুয়াদ আহমেদ বলেন, ‘সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এ ছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক উড়ালসড়ক থেকে নিচে মৌচাক ক্রসিং এলাকায় একটি ককটেল ছোড়া হয়। পুলিশ বলছে, কয়েকজন দুর্বৃত্ত উড়ালসড়ক থেকে নিচে ককটেল ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ঢাকায় ৩ ঘণ্টার ব্যবধানে ৫টি ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০৯:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫