সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি Logo ডিএম খালী ইউনিয়নের উন্নয়নে আবারও রফিকুল ইসলাম সরদারকে চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী Logo এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর Logo চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার Logo বাঁকখালী ঘাটে জাহাজ ছাড়ার অনিশ্চয়তা, দুর্ভোগে পর্যটক Logo কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ Logo পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক ও সহিংসতা গভীর ষড়যন্ত্র: রিজভী Logo হিন্দুকুশ-হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ Logo যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ

তরুণীকে ধর্ষণের দায়ে ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা আসামিরা। ছবি: সংগৃহীত

ফরিদপুরে কাশবনের নির্জন স্থানে এক তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের অপরাধে আটজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ঘটনার প্রায় সাত বছর পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার (৯ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়।

দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(৩) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) ও রিয়াজ শিকদার। তারা সবাই ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের একটি কাশবনে ওই তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। এ সময় তারা মোবাইল ফোনে ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। ঘটনার পর আত্মগোপনে চলে যান আসামিরা।

পরবর্তী সময়ে ধর্ষণের ওই ভিডিও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে পৌঁছালে তদন্ত শুরু হয়। ভিডিওর সূত্র ধরে জড়িতদের শনাক্তে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে ২০২০ সালের ৬ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে গ্রেপ্তার শাহীন শেখের দেওয়া তথ্য এবং তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আট আসামিকে দোষী সাব্যস্ত করেন আদালত। তাঁদের আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, ‘এ রায়ের মাধ্যমে জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

তরুণীকে ধর্ষণের দায়ে ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ০৪:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬