সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ। Logo পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Logo শ্রমিক দলের ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন Logo সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান Logo গণভোটের রায় মানলে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বশক্তি নিয়ে নামবে জামায়াত Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন Logo আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ Logo সিআইডি অফিসে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ কর্মী আটক Logo সিরাজগঞ্জে প্রবীণ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর বাড়িতে অগ্নিসংযোগ

তুরস্কে এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমানের সহধর্মিণী

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তাঁদের আলোচনায় গুরুত্ব পেয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে তাঁদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করেন এমিনে এরদোয়ান। এ সময় ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন তিনি।

ফেসবুক পোস্টে তুরস্কের ফার্স্ট লেডি জানান, আন্তালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে জলবায়ু সুবিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য নীতিমালা বাস্তবায়নে যৌথ উদ্যোগ ও সহযোগিতার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তাঁদের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলও রয়েছে।

এদিকে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং জলবায়ু বিশেষজ্ঞদের অংশগ্রহণে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে কপ-৩১ সম্মেলন। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব ও ঝুঁকি মোকাবিলা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নিয়মিত অর্থায়ন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন

তুরস্কে এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমানের সহধর্মিণী

আপডেট টাইম : ১০:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬