সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

দশ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • 67

বিনোদন ডেস্ক:
৪ আগস্ট, তৈরি হল ঐতিহাসিক মুহূর্ত। ১০ বছর পর একই মঞ্চে এসে দাঁড়ালেন দেব-শুভশ্রী। মঞ্চে দেব এবং শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার, অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত।

দেব এবং শুভশ্রী শেষ কাজ করেছিলেন ‘ধুমকেতু’ ছবিতে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। ব্যক্তিগত কারণে তাঁরা আর কাজ করেননি, কিন্তু আজও দেব এবং শুভশ্রীর সেই জুটি মানুষের ভীষণ প্রিয়, ভীষণ কাছের।

আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?

আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?

খুব স্বাভাবিকভাবেই তাই ১০ বছর পর যখন ‘ধুমকেতু’ মুক্তির কথা ঘোষণা করা হল, তখন উত্তেজনায় আত্মহারা হয়ে যান ভক্তরা। ইতিমধ্যেই ছবির বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছে, যা ভীষণ জনপ্রিয় হয়েছে। এবার এই দুই তারকাকে একই মঞ্চে একসঙ্গে দেখার জন্য ৪ আগস্ট নজরুল মঞ্চে উপস্থিত হয়েছেন ভক্তরা।

এইদিন মঞ্চে প্রথমে সবাই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরিচালক থেকে প্রযোজক সকলেই জানান, ছবি তৈরি করার পেছনের বিভিন্ন গল্প। গানে গানে সকলকে মঞ্চ মাতান অনুপম। অনুপমকে সঙ্গ দেন ঈশান মিত্র। অবশেষে অপেক্ষার অবসান। একসঙ্গে এক মঞ্চে এলেন দেব-শুভশ্রী। তৈরি হল ইতিহাস। ভক্তদের আবেদন মেনে বাংলার মেগাস্টার দেব এবং মহিলা সুপারস্টার শুভশ্রী এলেন ধুমকেতু ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। ‘গানে গানে’ সুরের তালে তালে মঞ্চে উপস্থিত হলেন এই তারকা জুটি।

দেব পরেছিলেন একটি কালো রঙের পোশাক, শুভশ্রীর পরনে ছিল একটি কালো রঙের গাউন। চোখের সামনে এই দুই প্রিয় তারকাদের ১০ বছর পর দেখে আবেগে ভাসলেন দর্শকরা। এ যেন সত্যিই একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হল।

মঞ্চে এসেই দেব বলেন, সবাইকে ধন্যবাদ, ধুমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য। শুভশ্রী কিন্তু দিলেন বড় চমক। দেবকে শুভশ্রী বলেন, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? তখন দেব বলেন, কেন? শুভশ্রী বলেন, ‘এমনি’। বহু বছর আগের’ চ্যালেঞ্জ’ ছবির সেই ম্যাজিকাল মোমেন্ট তৈরি হল আবার।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

দশ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী

আপডেট টাইম : ০৭:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫