মনিরুজ্জামান মনির ধুনট ( বগুড়া)
বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া, নিমগাছী , এলাঙ্গী ইউনিয়ন সহ বিভিন্ন বাজারে ও চৌরাস্তার মোড়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আগামী নির্বাচনে ৪০ বগুড়া-৫ আসন (শেরপুর- ধুনট) নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী ফজলুর রহমান খোকন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আবু জাফর, আব্দুল আলীম, যুবদল নেতা আব্দুল হালিম লিটন, শামীম হোসেন, চাঁন মিয়া, সবুজ, কবির, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম রানা, মিলন।
ছাত্রদল নেতা তমাল, সাব্বির, জুয়েল রেজা নীল, নূরনবীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 



















