সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁ শহরে এআই-সক্ষম স্মার্ট সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু হচ্ছে

নওগাঁ শহরের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে জেলা পুলিশের উদ্যোগে “Artificial Intelligence Connected Digital Security Plan for Noagaon Town” প্রকল্পের বাস্তবায়ন কাজ এগিয়ে চলছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর পরিকল্পনা ও তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় সংযোগ অবকাঠামো স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্প্রতি প্রকল্পের জন্য প্রয়োজনীয় আধুনিক স্মার্ট সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম নওগাঁয় পৌঁছেছে। খুব শিগগিরই এসব সরঞ্জাম স্থাপনের কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর স্মার্ট সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি পরিচালনা করা সম্ভব হবে। এর ফলে সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত, অপরাধ প্রতিরোধে সহায়তা, ঘটনার পর অপরাধী সনাক্তকরণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

জেলা পুলিশের মতে, আধুনিক এই ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা চালু হলে নওগাঁ শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি স্মার্ট ও প্রযুক্তিনির্ভর শহর গড়ে তুলতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে। বাস্তবায়ন শেষে নওগাঁ শহর উন্নত ডিজিটাল নজরদারি ব্যবস্থার আওতায় আসবে, যা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ শহরে এআই-সক্ষম স্মার্ট সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু হচ্ছে

আপডেট টাইম : ১০:৩৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬