সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নবাবগঞ্জে ২.২৪ একর বনভূমি দখলমুক্ত শেষে বৃক্ষরোপণ

দিনাজপুরের নবাবগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়ে ২.২৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘদিনের অবৈধ দখলদারিত্ব থেকে জমিটি পুনরুদ্ধারের পর সেখানে তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার মধ্যপাড়া রেঞ্জের আফতাবগঞ্জ বিটের জয়পুর মৌজায় অবস্থিত কালির হাট বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ও মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন।
বন বিভাগ সূত্রে জানা যায়, জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেন (৪৫) দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনের এই বিশাল জায়গাটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তিনি সেখানে একটি গরুর খামার ও রাইস মিল স্থাপন করে ব্যক্তিগতভাবে ভোগদখল করে আসছিলেন। বন বিভাগের পক্ষ থেকে তার বিরুদ্ধে বন আইনে মামলা করার পাশাপাশি একাধিকবার নোটিশ প্রদান করা হলেও তিনি জায়গাটি ছেড়ে দেননি। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ এই অভিযান পরিচালনা করে জমিটি দখলমুক্ত করে।
উদ্ধারকৃত জমিতে পুনরায় বনের পরিবেশ ফিরিয়ে আনতে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।
অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যপাড়া বিট কর্মকর্তা রাফিউল ইসলাম  আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম, ​আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুরসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
​সংরক্ষিত বনভূমি রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে আমাদের এই উচ্ছেদ অভিযান ও বনায়ন কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নবাবগঞ্জে ২.২৪ একর বনভূমি দখলমুক্ত শেষে বৃক্ষরোপণ

আপডেট টাইম : ১০:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬