সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

নাফাখুম জলপ্রপাতে ঘুরতে গিয়ে পর্যটক নিখোঁজ

নাফাখুম জলপ্রপাত। ছবি : সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট নাফাখুম জলপ্রপাতে ইকবাল হোসেন নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইয়াংরাই বিজিবি ক্যাম্পে হাজির হয়ে পাঁচ সদস্যের একটি পর্যটক দল বিষয়টি লিখিতভাবে জানান।

ইকবাল হোসেন (২৪) ঢাকা ডেমরা রসুলপুর উপজেলা সারুলিয়া গ্রামে মফিজুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ নভেম্বর) ১৭ সদস্যের একটি পর্যটক দল আলীকদম থেকে তিন্দুমুখের দুর্গম পাহাড়ি সড়ক অতিক্রম করে বিকেলে নাফাখুম এলাকায় পৌঁছায়। দলটি কোনো স্থানীয় গাইড ছাড়াই ভ্রমণে যায়। নাফাখুম জলপ্রপাতে গোসল শেষে উপরে উঠার সময় দলের সদস্যরা লক্ষ্য করেন— মো. ইকবাল হোসেন তাদের সঙ্গে নেই। দীর্ঘসময় ধরে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে তারা নিখোঁজ হিসেবে নিশ্চিত হন।

শনিবার সকালে ঘটনাটি জানালে ইয়াংরাই বিজিবি ক্যাম্পের একটি টহল দলকে ঘটনাস্থলে যায়। নিখোঁজ পর্যটকের সম্ভাব্য অবস্থান নির্ণয়ে বিজিবির অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে ক্যাম্পে যাওয়া পাঁচ পর্যটককে থানচি থানায় সাধারণ ডায়রি (জিডি) করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

থানচি থানা ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, বিষয়টি সকালে শুনেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফাখুম জলপ্রপাতে ঘুরতে গিয়ে পর্যটক নিখোঁজ

আপডেট টাইম : ০১:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫