সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নিখোঁজ প্রতিবন্ধী সন্তান তুফানের সন্ধান চান মা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৪৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 164
নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের শারীরিক-মানসিক ও বাক প্রতিবন্ধী কিশোর তুফান (১৫) নিখোঁজ হয়েছে। গত ৪ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকেই তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছে না তার দরিদ্র পরিবার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি। সে নিয়মিত পান খেত বলে দাঁত পুরো কালো হয়ে গেছে।
তার পরিবারের পক্ষ থেকে জানানো  হয়েছে, প্রতিবন্ধী তুফান স্পষ্ট করে কথা বলতে পারেনা। হাঁটাচলা করতেও একটু সমস্যা হয়। এ ব্যাপারে গত ০৬.১০.২০২৫ ইং এনায়েতপুর থানায় ১৯৬ নং জিডি করা হয়েছে।
বর্তমানে তার মা আম্বিয়া খাতুন ছেলের সন্ধান না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। মাঝে মাঝে কান্নায় ভেঙে পড়ছেন। এ অবস্থায় তার সন্তানের সন্ধানের আকুতি জানিয়েছেন সকলের কাছে। কেউ সন্ধান দিতে পারলে ০১৭৬০-৪৩০২৫৩ ও ০১৭৭১-১৬৪৩৭৭ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে নিখোঁজ তুফানের বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনারুল ইসলাম জানান, প্রতিবন্ধী তুফানের নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্তানকে খুঁজে পেতে পুলিশের তৎপরতা চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নিখোঁজ প্রতিবন্ধী সন্তান তুফানের সন্ধান চান মা

আপডেট টাইম : ১১:৪৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫