সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালিতে ট্রাকচাপায় প্রাণ গেল ৬ অটোরিকশা যাত্রীর

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 68

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম

নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট ইসলামিয়া আলিম মাদরাসার সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে মাইজদী-বসুরহাট সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট থেকে মাইজদীগামী একটি যাত্রীবাহী সিএনজি (নম্বর– নোয়াখালী-১১-০৩২৮) এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (নম্বর– ঢাকা মেট্রো-২৪-৬৯৪৫) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ছয় যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক ট্রাক রেখে পালিয়ে যায়। খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নোয়াখালিতে ট্রাকচাপায় প্রাণ গেল ৬ অটোরিকশা যাত্রীর

আপডেট টাইম : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫