সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় আবু তাহের জাহাঙ্গীর (৪৮) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের বাসিন্দা। তিনি চৌধুরীহাট বাজারে চা-দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। পথিমধ্যে বাগধারা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাঁর মোটরসাইকেলকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাক্টরের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৬:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬