সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

নোয়াখালীতে পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল গাছে ধাক্কা লেগে দুই তরুণ বন্ধুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকায় চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)। নিহত সহিদ স্থানীয় মোতালেব প্লাজার ‘স্বপ্নচূড়া’ নামের দোকানে চাকরি করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলযোগে চৌমুহনীর উদ্দেশে রওনা দেন সহিদ ও মোশারফ। পথে বগাদিয়া এলাকায় পৌঁছালে এক নারী হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে জোরে ধাক্কা খায়। এতে সহিদ ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত মোশারফকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক নারী পথচারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আওতাধীন, তারা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।”
এদিকে, দুই তরুণের অকাল মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী জানান, সহিদ ও মোশারফ ছিল একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তাদের এমন করুণ মৃত্যুতে গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

আপডেট টাইম : ১১:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫