সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ১০ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনে সিএন্ডএফ এজেন্টদের সকল কার্যক্রম টানা ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ, বুধবার থেকে এই ছুটি শুরু হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এই বিরতি ঘোষণা করা হয়েছে। ১৮ মার্চ, বুধবার থেকে ২৭ মার্চ, শুক্রবার পর্যন্ত টানা ১০ দিন বন্দর বন্ধ থাকবে। পুনরায় কার্যক্রম শুরু হবে ২৮ মার্চ, শনিবার।
তবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বন্দরের সিএন্ডএফ এজেন্টদের যাবতীয় কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চালু থাকবে।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা উপ-কমিশনারকে (হিলি স্থল শুল্ক স্টেশন) জানানো হয়েছে। চিঠিতে আসন্ন উৎসব সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
​প্রতি বছরই ঈদের ছুটিতে দেশের অন্যতম বৃহত্তম এই স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও শুল্কায়নের কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্টরা বিরতি নিয়ে থাকেন। আগামী ২৮ মার্চ, শনিবার থেকে পুনরায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।
টানা ১০ দিন বন্দর বন্ধ রাখার এই বিষয়টি ইতোমধ্যে ভারতীয় ব্যবসায়ীদের ও পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সরকারি ছুটির আওতামুক্ত থাকে। ফলে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকলে যাত্রীরা যথারীতি বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ১০ দিনের ছুটি ঘোষণা

আপডেট টাইম : ০২:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬