সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পরিচ্ছন্ন কর্মী দিয়ে পল্লী বিদ্যুতের লাইনের কাজ: অতপর…

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে সলঙ্গা থানার চৌবিলা দিয়ারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম চড়িয়াউচির গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে। তিনি সলঙ্গা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ লাইনের মেরামত সংক্রান্ত কাজে তিনি একটি খুঁটিতে উঠলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রেজাউল করিম মূলত পরিচ্ছন্নতার দায়িত্বে থাকলেও তাকে বিদ্যুৎ লাইনের কাজে অংশ নিতে বলা হয়। অভিযোগ রয়েছে, কাজের সময় বিদ্যুৎ লাইন সচল ছিল এবং তার কাছে কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম—যেমন সেফটি বেল্ট, হেলমেট বা ইনসুলেটেড গ্লাভস—ছিল না।

নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে সেখানে কাউকে না পেয়ে জানতে পারেন, মরদেহ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নেওয়া হয়েছে। তিনি সেখানে যাচ্ছিলেন বলে জানান।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় নিহতের স্বজনরা ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পরিচ্ছন্ন কর্মী দিয়ে পল্লী বিদ্যুতের লাইনের কাজ: অতপর…

আপডেট টাইম : ০৮:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬