সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শেষ আশ্রয় ‘মা’: মির্জা ফখরুল Logo তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন: রিজভী Logo নাচোলে বসতবাড়িতে ককটেল হামলা, থানায় সাধারণ ডায়েরি Logo জনতার কণ্ঠে সংবাদ প্রকাশ: ক্ষেতলালের সেই ‘কমিশনখোর’ পিআইও বদলি Logo বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশে Logo “ওঙ্কার আবৃত্তি চর্চা কেন্দ্রর” আত্মপ্রকাশ আগামীকাল Logo অবরুদ্ধ পাঠশালা, আমাদের ভঙ্গুর শিরদাঁড়া: লায়ন মাহফুজ রহমান Logo ‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর Logo ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক Logo জনতা ব্যাংকের সোয়া ৩ কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তার সাজা

পশুর হাটে এসে অজ্ঞান পার্টির খপ্পরে ৭২ হাজার টাকা খোয়া গেল কৃষকের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 57

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পশুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কুরবান আলী (৫৫) নামে এক কৃষক অজ্ঞান হয়ে পড়েছেন। এসময় তার সঙ্গে থাকা গরু কেনার ৭২ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে চান্দাইকোনা পশু হাটে এ ঘটনা ঘটে। অজ্ঞান হওয়া কুরবান আলী উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুরবান আলী গরু কেনার উদ্দেশ্যে চান্দাইকোনা হাটে আসেন। হাটে অবস্থানকালে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি কৌশলে তাকে কিছু খেতে দেন। কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে দেখা যায়, তার সঙ্গে থাকা গরু কেনার ৭২ হাজার টাকা উধাও হয়ে গেছে।

ঘটনার পর হাট কমিটির সদস্যরা অজ্ঞান অবস্থায় কুরবান আলীকে উদ্ধার করে হাট অফিসে নিয়ে যান। স্বজনদের খুঁজে না পেয়ে পরে রাত ৮টার দিকে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার আংশিক জ্ঞান ফিরে এসেছে এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

চান্দাইকোনা হাট কমিটির সভাপতি শামসুল হক খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা রোধে আমরা প্রশাসনের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে চাই।”

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

স্থানীয়রা বলছেন, চান্দাইকোনা হাটসহ আশপাশের এলাকায় প্রতি সপ্তাহে গরু-ছাগলের ক্রয়-বিক্রয় চলে। প্রতি হাটের মৌসুমে অজ্ঞান পার্টির সক্রিয়তা বেড়ে যায়, যা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শেষ আশ্রয় ‘মা’: মির্জা ফখরুল

পশুর হাটে এসে অজ্ঞান পার্টির খপ্পরে ৭২ হাজার টাকা খোয়া গেল কৃষকের

আপডেট টাইম : ০৫:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫