সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পারিবারিক লেনদেনকে চাঁদা দাবির অভিযোগ; বিএনপির সঠিক তদন্ত দাবি   

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 42
বিকাশ চন্দ্র প্রামানিক, ব্যুরো প্রধান, নওগাঁ। জনতার কণ্ঠ.কম
নওগাঁর পত্নীতলায় ৭০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় করা মামলাকে উদ্দেশ্যমূলক দাবি করেন নজিপুর পৌর বিএনপির নেতাকর্মীরা। এছাড়া  বিএনপিকে জড়ানোর বিষয়টিও ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়।
পৌর বিএনপির আয়োজনে সোমবার (২০ অক্টোবর) দুপুরের পৌর শহরের সরদার পাড়া দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চাঁদা দাবির অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করা হয়। সেই সাথে  সঠিক  তদন্ত করে বিষয়টি উদঘাটনের দাবি জানানো হয়।
এর আগে গত শনিবার ১৮ অক্টোবর আব্দুল্লাহ আল মাসুম (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৭০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাসলিমা জান্নাত নামে এক নারী থানায় মামলা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন,  থানা বিএনপির সহ সভাপতি সামছুল আলম নবাব, সাদেকুল বারী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ও সাংগঠনিক সম্পাদক রমাজান আলী সরদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মিজান বলেন, পৌর বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে সেটার সাথে বিএনপির কোনো সম্পৃক্ত নেই। এটা তাদের পারিবারিক লেনদেন। আর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারিবারিক ইস্যুকে হাতিয়ার বানানো হচ্ছে।
বিএনপি ও সাবেক এমপিকে জড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের জানামতে ব্যক্তি (আল মাসুম) ওই নারীর কাছ থেকে টাকা পাবে। সেই পাওনা টাকা আদায়ের জন্য থানায় ও বণিক সমিতিতে লিখিত অভিযোগ করেন আল মাসুম। তারপরও আমরা চাই আপনারা সঠিক বিষয়টি তুলে ধরেন।
পরিশেষে আমরা আবারও বলতে চাই ব্যক্তি আল মাসুম ও  তাসলিমা জান্নাতের পারিবারিক বিষয়ে বিএনপি কোনো ভাবেই জড়িত নয়।
উল্লেখ, গত শনিবার ১৮ অক্টোবর দুপুরে নজিপুর বাসষ্ট্যান্ড মার্কেট মালিকের কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে আব্দুল্লাহ আল মাসুম (৩৫) নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাসলিমা জান্নাত নামে এক নারী ওই বিএনপি নেতা সহ দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগ ওঠা আব্দুল্লাহ আল মাসুম নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি নজিপুর উপজেলার গেট সংলগ্ন এলাকায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পারিবারিক লেনদেনকে চাঁদা দাবির অভিযোগ; বিএনপির সঠিক তদন্ত দাবি   

আপডেট টাইম : ০৬:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫