বিশেষ প্রতিনিধি:
পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানিমূলক মামলা ও অযথা রেকার বিল করার প্রতিবাদে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিরাজগঞ্জ জেলা পিক-আপ ভ্যান মালিক- শ্রমিক সমিতির সদস্যরা।
সোমবার (১৮ আগষ্ট) বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ১ ঘন্টা মহাড়কের নলকা ব্রিজ এলাকায় শতাধিক মালিক ও শ্রমিক এ অবরোধ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে জেলা পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেন পিক আপ ভ্যান মালিক -শ্রমিকেরা।
সিরাজগঞ্জ জেলা পিক- আপ ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ শ্রমিকরা বলেন, যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশ চাঁদাবাজি ও অযথা মামলা দিয়ে হয়রানি করছে পিক আপ ভ্যান চালক ও মালিকদের। মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে।এতে অতিষ্ঠ হয়ে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করছেন। এসময় মালিক শ্রমিকরা সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট হামিদুল ইসলাম,সাইদুল ইসলাম, রাসেদ ও টিআই আসাদ উদ্দিনের প্রত্যাহার দাবি জানান। এদিকে অবরোধের কারনে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এসময় সিরাজগঞ্জ জেলা পিক- আপ ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, রুহল আমিনসহ বেশ কয়েক জন মালিক-শ্রমিক।

রিপোর্টার: 



















