সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

প্রথম ফাগুন

স্বপন চন্দ্র দাস। ছবি: জনতার কণ্ঠ গ্রাফিক্স।

স্বপন চন্দ্র দাস

নবপত্রে সাজি বৃক্ষরাজি
ডালে ডালে পাখির কলকাকলি
পথের ধারে বনের মাঝে
হাসে বুনোফুল সকাল সাঁঝে।
কলিতে কলিতে ঘুরে ঘুরে
অলিরা গেয়ে উঠলোরে……
আজ ফাগুনের প্রথম দিন
এলো বসন্ত ফিরে এলো রে।

আম ফুলের মৃদুমধুর গন্ধ
আজকে আমায় মাতালো রে
পলাশ বনে কালো কোকিলা
মধুর সুরে বাঁশি বাজালো রে
মাঠে মাঠে সবুজ ধানের পাতায়
দক্ষিণা বাতাসের দোল লাগলো রে…

আজ ফাগুনের প্রথম দিন
এলো বসন্ত ফিরে এলো রে।

ফসলের মাঠে নদীর ঘাটে
কৃষাণ-কৃষাণী মাঝির কণ্ঠে
প্রেমগীত বেঁজে উঠলো রে
এমন দিনের জন্য পৃথিবী
সারাটা বছর জাগিল রে।

আজ ফাগুনের প্রথম দিন
এলো বসন্ত ফিরে এলো রে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

প্রথম ফাগুন

আপডেট টাইম : ১২:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

স্বপন চন্দ্র দাস

নবপত্রে সাজি বৃক্ষরাজি
ডালে ডালে পাখির কলকাকলি
পথের ধারে বনের মাঝে
হাসে বুনোফুল সকাল সাঁঝে।
কলিতে কলিতে ঘুরে ঘুরে
অলিরা গেয়ে উঠলোরে……
আজ ফাগুনের প্রথম দিন
এলো বসন্ত ফিরে এলো রে।

আম ফুলের মৃদুমধুর গন্ধ
আজকে আমায় মাতালো রে
পলাশ বনে কালো কোকিলা
মধুর সুরে বাঁশি বাজালো রে
মাঠে মাঠে সবুজ ধানের পাতায়
দক্ষিণা বাতাসের দোল লাগলো রে…

আজ ফাগুনের প্রথম দিন
এলো বসন্ত ফিরে এলো রে।

ফসলের মাঠে নদীর ঘাটে
কৃষাণ-কৃষাণী মাঝির কণ্ঠে
প্রেমগীত বেঁজে উঠলো রে
এমন দিনের জন্য পৃথিবী
সারাটা বছর জাগিল রে।

আজ ফাগুনের প্রথম দিন
এলো বসন্ত ফিরে এলো রে।