সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৪৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 32

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এবার ইতিহাস রচিত হতে যাচ্ছে। দীর্ঘ চার দশকের এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী রোববার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে হতে যাচ্ছে এই মহারণ।

এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে, সংযুক্ত আরব আমিরাতে। তিন দল—ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা—নিয়ে আয়োজিত সেই প্রথম আসরে লিগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরের আসরগুলোয় বহুবার ফাইনালে খেলেছে দুই দল, কিন্তু কখনো মুখোমুখি হয়নি শিরোপা নির্ধারণী ম্যাচে। এবারই প্রথম দুই চিরশত্রু নামছে একই ফাইনালের মঞ্চে।

ফাইনালের ইতিহাস বললে পাকিস্তানের নাম ওঠে পাঁচবার। তবে শিরোপা জিততে পেরেছে মাত্র দুইবার—২০০০ এবং ২০১২ সালে বাংলাদেশে। অন্যদিকে, ভারত এশিয়া কাপে সবচেয়ে বেশি ১১ বার খেলেছে ফাইনাল এবং রেকর্ড আটবার চ্যাম্পিয়ন হয়েছে।

২০২৫ সালের এই আসরে ভারত এখনও অপরাজিত। সুপার ফোরে তারা পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। বিপরীতে পাকিস্তান ভারত ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ে।

সব মিলিয়ে আসন্ন রোববারের ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, বরং এশীয় ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক অপেক্ষায়—দুবাইয়ে কে জিতবে এশিয়ার সিংহাসন, ভারত নাকি পাকিস্তান?

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

আপডেট টাইম : ১১:৪৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫