সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে দুই তরুণ আটক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 78

র‌্যাবের হাতে আটক দুই তরুণ। ইনসেটে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট। ছবি: জনতার কন্ঠ

জনতার কন্ঠ প্রতিবেদক:

সিরাজগঞ্জ সদর উপজেলায় মহাসড়কে অভিযান চালিয়ে ২হাজার ৯৮০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা দুই তরুণকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌণে ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি ওভারপাসের নিচে এ অভিযান চালানো হয়েছে। আটক মাদক বিক্রেতারা হলেন, সদর উপজেলার ঠাকুরটেক বনবাড়িয়া আটাখোলা এলাকার ওয়াজকরনি শেখের ছেলে আকাশ শেখ (১৮) ও পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার শরিফ উদ্দিনের ছেলে আসিফ হোসেন (১৯)।

বিকেলে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মুলিবাড়ি ওভার পাসের নীচে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পাকা রাস্তার মাঝে ভ্যানগাড়ী থেকে ২৯৮০ পিস ইয়াবাসহ ওই দুই তরুণকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে সিরাজগঞ্জ জেলার সদর থানা ও তার আশপাশ এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে দুই তরুণ আটক

আপডেট টাইম : ০৮:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫