সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ফেনীতে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 37
মো. ইসমাইল হোসেন, নোয়াখালি প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
​ফেনী দাগনভূঞা উপজেলা থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন, বুলেট ফারুক (৪৪) ও তার প্রধান সহযোগী সাইফুল ইসলাম সুজন (৩৮)।
​বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৪র সেপ্টেম্বর) রাতে ফেনীর দাগনভূঞা পৌরসভার ৪নং ওয়ার্ডের গোডাউন রোডের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত বুলেট ফারুক (৪৪)নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কামাল উদ্দিন হাজী বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে এবং সাইফুল ইসলাম সুজন(৩৬)  কুতুবপুর ইউনিয়নের রমজান আলী ব্যাপারী বাড়ির মৃত আব্দুল খায়েরের ছেলে।
​অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। পরে বুলেট ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে তার প্রধান সহযোগী সাইফুল ইসলাম সুজনের বাড়ি তল্লাশি করে আরও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও জানান, বুলেট ফারুকের বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ, চট্টগ্রামের সীতাকুণ্ড, সিএমপির ডবলমুড়িং থানাসহ বিভিন্ন জায়গায় ১০টি মাদক মামলা রয়েছে। এছাড়া সাইফুল ইসলাম সুজনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ৬টি মাদক মামলা আছে।
​এই ঘটনায় দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ফেনীতে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫