সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বর্ণাঢ্য র‍্যালিতে শাহজাদপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন

সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শাহজাদপুর পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালিতে নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল নারী জাগরণ, নারী-পুরুষ সমতা, বেগম রোকেয়ার আদর্শ ও শিক্ষার গুরুত্ববিষয়ক রঙিন ব্যানার ও প্ল্যাকার্ড। সবাই মাথায় র‍্যালির পরিচিতি লেখা টুপি পরে অংশ নিয়ে এ দিবসের তাৎপর্য তুলে ধরেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, নারী শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়া এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর দেখানো পথ অনুসরণ করেই সমাজকে এগিয়ে নিতে হবে। তাঁরা আরও বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া জাতির অগ্রগতি অসম্ভব। প্রতিটি পরিবারে ছেলে-মেয়েকে সমান সুযোগ ও শিক্ষা নিশ্চিত করতে হবে।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, র‍্যালি শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করা হবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বর্ণাঢ্য র‍্যালিতে শাহজাদপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন

আপডেট টাইম : ০৬:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫