সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বাংলাদেশ টস হেরে বোলিংয়ে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • 56

 জনতার কণ্ঠ.কম

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে দারুণ সাফল্যের পর এবার বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি পরীক্ষা। চট্টগ্রামে কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। সাগরিকায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

উইকেটে হালকা ঘাস থাকলেও সূর্যের তেজে সেটি ধীরে ধীরে শুকিয়ে ব্যাটসম্যানদের উপযোগী হয়ে উঠছে। সেই সুযোগটাই নিতে চাইছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। ওপেনিংয়ে থাকছেন ব্র্যান্ডন কিং ও আলিক আতানাজে, তিন নম্বরে অধিনায়ক হোপ নিজে। এরপর পাওয়ারহিটার শারফেন রাদারফোর্ড, রস্টন চেজ ও রোভম্যান পাওয়েল— যাদের ব্যাটে ভর করে ক্যারিবীয়রা বড় রান তুলতে চায়। নিচে আছেন অভিজ্ঞ জেসন হোল্ডার ও অলরাউন্ডার রোমারিও শেফার্ড। স্পিন আক্রমণে আকিল হোসেইন ও খারি পিয়েরে, পেস নেতৃত্বে জেডেন সিলস।

বাংলাদেশ দলে এসেছে কিছু পরিবর্তন ও নতুন ভারসাম্য। অধিনায়কত্বের দায়িত্বে ফিরেছেন লিটন দাস, যিনি উইকেটরক্ষক হিসেবেও দলকে নেতৃত্ব দেবেন। তার সঙ্গে ওপেনিংয়ে তরুণ তানজিদ হাসান তামিম। এরপর সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও নুরুল হাসান গড়ে তুলবেন মিডল অর্ডারের মেরুদণ্ড। নিচে রয়েছেন শামীম হোসেন ও লেগ-স্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান, সঙ্গে স্পিনে নাসুম আহমেদ।

হোম কন্ডিশনে বাংলাদেশের তরুণদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুযোগ নিজেদের প্রমাণের। অভিজ্ঞ ও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে হলে শুরু থেকেই নিখুঁত পরিকল্পনা ও শৃঙ্খলাবদ্ধ বোলিং দরকার হবে লিটনদের।

আজকের ম্যাচ কেবল জয়-পরাজয়ের লড়াই নয়, বরং আত্মবিশ্বাস ও নতুন করে গড়ে ওঠার এক বাস্তব পরীক্ষা।

দুই দলের একাদশ :

ওয়েস্ট ইন্ডিজ : ব্র্যান্ডন কিং, আলিক আতানাজে, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারফেন রাদারফোর্ড, রস্টন চেজ, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে, জেডেন সিলস।

বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বাংলাদেশ টস হেরে বোলিংয়ে

আপডেট টাইম : ০৭:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫