সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৪৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 48

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

শ্রীলঙ্কার কাছে হারের পর এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বাজে আফগানিস্তানের। তারও আগে টাইগারদের কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পায় আফগানরা। টানা দুই হারে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার পর আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এশিয়া কাপ শেষে আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে আফগানরা। ঘোষিত টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের কোনোটিতেই জায়গা হয়নি বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতের।

অভিষেক ম্যাচ খেলার অপেক্ষায় থাকা ওয়াফিলউল্লাহ তারাখিল দলে ডাক পেয়েছেন। এ ছাড়া দুই ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন বশির আহমদ ও আবদুল্লাহ আহমদজাই।

আগামী ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৫ অক্টোবর। আর ওয়ানডে শুরু হবে ৮ অক্টোবর। ১১ অক্টোবর দ্বিতীয় ওয়ানডের বিপরীতে শেষটি হবে ১৪ অক্টোবর।

আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ওয়াফিলউল্লাহ তারাখিল, ডারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শারফউদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আবদুল্লাহ আহমদজাই ও বশির আহমদ।

রিজার্ভ- রহমত শাহ ও এএম গজনফার।

আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড : হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ওয়াফিলউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগিয়াল খারোতি, এএম গজনফর, আবদুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সালিম সাফি।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

আপডেট টাইম : ১০:৪৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫