সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

বাউল গান গেয়েই আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদ

বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনায় যশোরে আয়োজিত মানববন্ধনে লালনের গান গেয়ে প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি করেছেন সাংস্কৃতিক কর্মীরা।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো ঘণ্টাব্যাপী এ ব্যতিক্রম প্রতিবাদী গান ও মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিল্পী, শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, কিছুদিন আগে মানিকগঞ্জে একটি পালাগানের মঞ্চে বাউল আবুল সরকার স্থানীয় একজন বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চেয়েছিলেন। তাদের দাবি, শুধুমাত্র এই কারণে তাকে ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। যার কোনো ভিত্তি নেই। শিল্পীর কোনো ‘ধর্ম অবমাননাকর’ বক্তব্য পাননি বলে মানববন্ধন থেকে দাবি করা হয়।

বক্তারা অবিলম্বে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি জানান। তারা বলেন, বাঙালি জাতির সাথে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। কোনো উগ্রবাদী গোষ্ঠীর চাপে হাজার বছরের শিল্প-সাহিত্যের অবসান হবে না। বাংলাদেশ নিজস্ব ঐতিহ্য ধারণ ও লালন করে চলবে।

বক্তারা আরও বলেন, আবুল সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনের এই আন্দোলন অব্যাহত থাকবে। এসময় তারা একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, বিভিন্ন প্রোগ্রামে কারা কারা বেহেশতের টিকেট পেয়েছেন-এটা কি ধর্ম অবমাননার শামিল হচ্ছে না।

সানোয়ারুল আলম খান দুলুর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান, যোগেশ দত্ত, মোস্তাফিজুর রহমান, হাসিবুর রহমান, আনোয়ারুল ইসলাম, করিম হোসেন।

মানববন্ধন চলাকালে সমাবেতকণ্ঠে বাউল শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ জানান। বাউল গানের সুরের মধ্য দিয়েই কর্মসূচির সমাপ্ত হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

বাউল গান গেয়েই আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদ

আপডেট টাইম : ০৭:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫