সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

বাসচাপায় প্রাণ গেল সাবেক স্বাস্থ্যকর্মীর

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 38

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ইজাব আল মাসুদ (৪৫) নামে এক সাবেক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টম্বর) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কে তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজাব আল মাসুদ (৪৫) উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের ইসাহাক আলীর ছেলে।

তিনি মাগুড়া বিনোদ ইউনিয়নের স্বাস্থ্য সহকারি পদে চাকরি করতেন। তবে দুই বছর ধরে শারীরিক অসুস্থ্যতার কারণে চাকরী ছেড়ে দিয়েছিলেন তিনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, মান্নান নগর চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন মাসুদ। এ সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বাসচাপায় প্রাণ গেল সাবেক স্বাস্থ্যকর্মীর

আপডেট টাইম : ০৮:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫